আমাদের সম্পর্কে
আমি ঢাকার একজন তরুণ মা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। কিছুদিন আগে চাকরির বদলে নিজের ব্যবসাটাই বেছে নিয়েছি — সেটাই Baby Kutir, Where childhood shines।
আমার ২ বছরের মেয়ে প্রতিটা খেলনা আগে নিজে খেলে দেখে, তারপরই সেটা আপনার কাছে আসে। আমি চাই বাচ্চা স্ক্রিন নয়, হাতে ধরে খেলনা নিয়েই ব্যস্ত থাকুক। সব খেলনা ইম্পোর্টেড, বাচ্চাদের জন্য সেইফ ম্যাটেরিয়ালের।
প্রতিটা অর্ডার পাঠানোর আগে একাধিকবার কোয়ালিটি চেক করি, আর পার্সেলে নিজের হাতে লেখা ছোট্ট একটা নোট রেখে দিই। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই।
