আমাদের রিটার্ন এবং রিফান্ড পলিসি
আমরা চাই আপনারাও ক্লিয়ার থাকুন আমরাও। আর নিশ্চিন্তে Baby Kutir থেকে অর্ডার করুন
রিটার্নের ক্ষেত্রে যা প্রযোজ্য
- ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন।
- যদি ভুল প্রোডাক্ট, ভাংগা বা ত্রুটিযুক্ত অথবা কোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটি থাকে, তাহলে সঙ্গে সঙ্গেই প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন।
- এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না।
যে ক্ষেত্রে রিটার্ন গ্রহণ করা হবে না
- শুধু "ভালো লাগেনি", "মন পরিবর্তন হয়েছে" বা ব্যক্তিগত পছন্দের কারণে রিটার্ন গ্রহণ করা হবে না।
- ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর ব্যবহৃত বা পরে দেখা প্রোডাক্ট রিটার্ন করা যাবে না।
- প্রোডাক্টের সাইজ দেখে অর্ডার করার পর সাইজ এত ছোট কেনো, বুঝি নি সাইজ এমন কারণে প্রোডাক্ট রিটার্ন করা যাবে না। তাই অর্ডার করার আগে প্রয়োজন হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে সাইজ সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে পারেন।
- মোবাইল, কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের ডিসপ্লের পার্থক্যের কারণে ছবির রঙ বাস্তব প্রোডাক্টের সঙ্গে সামান্য ভিন্ন দেখাতে পারে। তাই প্রোডাক্টের রঙ সম্পর্কে নিশ্চিত হয়েই অর্ডার কনফার্ম করবেন। শুধুমাত্র রঙে সামান্য পার্থক্যের কারণে রিটার্ন গ্রহণ করা হবে না।
রিফান্ড পলিসি
অনেকসময় অনেকে ইনবক্সে বলে দেন যে পার্সেল অন্য কেউ রিসিভ করবে, তাই চেক করে নিতে পারবেন না। সেক্ষেত্রে পার্সেলে কোনো প্রব্লেম থাকলে প্রোডাক্টের দাম আমরা রিফান্ড করবো ( ডেলিভারি চার্জ এর আওতাভুক্ত না)
তবে সেক্ষেত্রে অবশ্যই পার্সেল খোলার টাইমে আনবক্সিং ভিডিও থাকতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে আমাদের জানাতে হবে। ২৪ ঘন্টা পার হয়ে গেলে সেটা রিফান্ডের আওতাভুক্ত হবে না।
আমাদের অনুরোধ
প্রতিটি অর্ডার পাঠানোর আগে আমরা একাধিকবার কোয়ালিটি চেক করি, যাতে আপনি সঠিক প্রোডাক্টটি পান। তাই অর্ডার করার আগে সব তথ্য ভালোভাবে দেখে নিশ্চিত হয়ে অর্ডার করুন।
আপনার আস্থা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। আমরা সবসময় চেষ্টা করি, আপনি যে প্রোডাক্টটি দেখছেন, সেটিই যেন সর্বোচ্চ মান বজায় রেখে আপনার হাতে পৌঁছে যায়।
Baby Kutir এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরও কিছু জানার আছে?
অর্ডারের আগে বা পরে, যেকোনো প্রশ্নে সরাসরি আমাকে বলুন।
